Our Return, Refund, and Exchange Policy
-
ক্রেতা যদি তার অর্ডারকৃত পণ্য বুঝে না পান / যদি কোনো কারণে ক্রেতা অর্ডারকৃত পণ্যের মূল্যের চাইতে বেশি পরিশোধ করে থাকেন – তাহলে অর্ডার প্লেস করার ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আমরা ক্রেতাকে উক্ত পণ্যের দাম রিফান্ড করে দিবো।
-
যদি ক্রেতার ইতোমধ্যে পেমেন্ট করা অর্ডারের কোনো পণ্য আচমকা স্টক আউট হয়ে যায়, তাহলে তিনি সেই পণ্যের পরিবর্তে অন্য পণ্য নিতে পারবেন কিংবা চাইলে রিফান্ড নিতে পারবেন – অর্ডার প্লেস করার ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আমরা ক্রেতাকে উক্ত পণ্যের দাম রিফান্ড করে দিবো।
-
যদি ক্রেতা তার অর্ডারকৃত পণ্য সম্পূর্ণরুপে বুঝে না পান, তাহলে মিসিং পণ্য আমাদের ডেলিভারি চার্জে আমরা পাঠিয়ে দিবো। যদি ক্রেতার নিকট তার অর্ডারকৃত পণ্যের চাইতে ছোট পরিমাণের পণ্য চলে যায় ভুলক্রমে, তাহলে আমাদের ডেলিভারি চার্জে আমরা সেটি বদলে দেবো।
-
* পেমেন্ট করা ও রিসিভ করা প্রোডাক্ট যদি রিটার্ন দিতে চান, তাহলে প্রোডাক্ট রিসিভের ৭(সাত) দিনের মধ্যে রিটার্ন করে রিফান্ড নিতে পারবেন। তবে কাস্টমাইজ আইটেম রিটার্ন হবে না। রিটার্ন করতে চাওয়া প্রোডাক্টটি ‘অব্যবহৃত’ হতে হবে এবং ধোয়া যাবে না। এক্ষেত্রে ডেলিভারি চার্জটি ক্রেতাকে বহন করতে হবে। সর্বোচ্চ ১০ (দশ) কর্মদিবসের মধ্যে রিফান্ডের টাকা পরিশোধ করে দেয়া হবে।
-
পণ্য ক্রয় (অফলাইনের ক্ষেত্রে) ও রিসিভের (অনলাইন অর্ডারের ক্ষেত্রে) ৭ (সাত) দিনের মধ্যে এক্সচেঞ্জ যোগ্য। তবে প্রোডাক্টটি ‘অব্যবহৃত’ হতে হবে। আর কাস্টমাইজ করা কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ যোগ্য নয়।
-
অনলাইনের ক্ষেত্রে কোন নাম ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেছিলেন তা জানানো লাগবে, অফলাইনের ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের তারিখ জানা থাকা লাগবে।
-
কেন এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটি আমাদের অবগত করতে হবে। যদি পণ্যের নিজস্ব ত্রুটি থাকে তাহলে ছবি কিংবা ভিডিও (অনলাইনের ক্ষেত্রে) দিতে হবে। আর অফলাইনে পণ্যটি নিয়ে এসে দেখাতে পারবেন।
-
যদি পণ্যের নিজস্ব কোনো ত্রুটি থেকে থাকে তাহলে এক্সচেঞ্জ ডেলিভারি চার্জ আমাদের পক্ষ হতে কভার করা হবে। আর যদি ক্রেতার নিজস্ব ব্যক্তিগত কারণেই পছন্দ না হয়ে থাকে তাহলে এখানে এক্সচেঞ্জ ডেলিভারি চার্জ ক্রেতার বহন করতে হবে।
যদি ডেলিভারির সময় কোন ক্রেতা পণ্য চেক করে দেখেন যে পছন্দ হচ্ছে না:
ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেঃ
-
যদি ডেলিভারির সময় কোন ক্রেতা পণ্য চেক করে দেখেন যে পছন্দ হচ্ছে না , তাহলে সেটি ডেলিভারি চার্জ পরিশোধ করে ডেলিভারি ম্যান এর কাছে দিয়ে দিয়ে দিবেন।
-
যদি ডেলিভারির সময় কোন ক্রেতা পণ্য চেক করে দেখেন যে পণ্যে ডিফেক্ট আছে, তাহলে সেটি ডেলিভারি চার্জ পরিশোধ না করেই ডেলিভারি ম্যান এর কাছে দিয়ে দিয়ে দিবেন। সঠিক পণ্য ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে আবার পাঠানো হবে।
-
যদি ডেলিভারির সময় কোন ক্রেতা পণ্য চেক করে দেখেন যে পছন্দ হচ্ছে না , তাহলে সেটি ডেলিভারি ম্যান এর কাছে দিয়ে দিয়ে দিবেন। ক্রেতা চাইলে ডেলিভারি চার্জ বাদে বাকি টাকা রিফান্ড নিতে পারেন। তিনি সেই পণ্যের পরিবর্তে অন্য পণ্য নিতে পারবেন কিংবা চাইলে রিফান্ড নিতে পারবেন – অর্ডার প্লেস করার ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আমরা ক্রেতাকে উক্ত পণ্যের দাম রিফান্ড করে দিবো।
-
যদি ডেলিভারির সময় কোন ক্রেতা পণ্য চেক করে দেখেন যে পণ্যে ডিফেক্ট আছে, তাহলে সেটি ডেলিভারি ম্যান এর কাছে দিয়ে দিয়ে দিবেন। তিনি সেই পণ্যের পরিবর্তে অন্য পণ্য নিতে পারবেন কিংবা চাইলে রিফান্ড নিতে পারবেন – অর্ডার প্লেস করার ১০ (দশ) কার্যদিবসের মধ্যে আমরা ক্রেতাকে উক্ত পণ্যের দাম রিফান্ড করে দিবো। এক্ষেত্রে ডেলিভারি চার্জ কাটা হবে না।